ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারের হাত-পা বাঁধা অবস্থায় পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার

ঢাকার জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নুরুল ইসলাম সুতারপাড়া হলের বাজারের পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নুরুল ইসলাম পূর্ব সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরবেলা হলের বাজারের মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি ম‍ৃতদেহ দেখতে পেয়ে দোহার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ‍ইসলাম দীর্ঘদিন যাবৎ এই বাজারে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে ‍আসছেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে জিআই তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা নিশ্চিত হন তিনি হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নুরুল ইসলাম। পরে গ্রামপুলিশ ও বাজারের ব্যবসায়ীরা দোহার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সত্যানুসন্ধানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑